× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশ-শিফা হাসপাতালে মৃত্যুর মুখে ৩৭ শিশু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১১:৪৮ এএম

আশ-শিফা হাসপাতাল থেকে ধোঁয়া উঠছে। ইসরায়েলি হামলার পর ৮ নভেম্বর । ছবি : সংগৃহীত

আশ-শিফা হাসপাতাল থেকে ধোঁয়া উঠছে। ইসরায়েলি হামলার পর ৮ নভেম্বর । ছবি : সংগৃহীত

উত্তর গাজার আশ-শিফা ও ইন্দোনেশিয়া হাসপাতালে শনিবার থেকে বিদ্যুৎ নেই। কারণ জ্বালানি না থাকায় হাসপাতাল দুটির জেনারেটর চলানো যাচ্ছে না। এ অবস্থায় আশ-শিফায় ইনকিউবেটরে থাকা দুটি নবজাতকের মৃত্যু হয়েছে। ইনকিউবেটরে থাকা বাকি ৩৭ শিশু মৃত্যুর প্রহর গুনছে। তবে রবিবার (১২ নভেম্বর) এসব শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। 

এ পরিস্থিতিতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার সঙ্গে নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। শনিবার আশ-শিফা, ইন্দোনেশিয়া ও গাজা সিটির আল-কুসদ হাসপাতালে ইসরায়েল ফের হামলা চালায়। হামলার পর জাতিসংঘের জরুরি ত্রাণ বিভাগের সমন্বয়কারী  মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধের সময় হাসপাতালে হামলাকে কোনোভাবে বৈধতা দেওয়া যাবে না। হামলার কারণে গাজার হাসপাতালগুলো খাদ্য ও জ্বালানিশূন্য হয়ে পড়েছে। রোগীদের গুলি করা হচ্ছে। হাসপাতালে আশ্রয় নেওয়া শরণার্থীদের পালানোর সময় গুলি করা হচ্ছে। এসবের কোনো ন্যায্যতা নেই। 

আশ-শিফার পাশাপাশি ইন্দোনেশিয়া হাসপাতালও উত্তর গাজায় অবস্থিত। উত্তর গাজা ও গাজা সিটিকে উপত্যকাটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে ইসরায়েল। সেখানে হামাসের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হচ্ছে। পাশাপাশি আছে ইসরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। তা ছাড়া হামাসের টানেল ধ্বংস করার জন্য সেখানে বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আল-কুদস হাসপাতালের ২০ মিটারের মধ্যে চলে এসেছে ইসরায়েলি ট্যাংক। 

রোগীদের পাশাপাশি হাসপাতালগুলোয় বিপুলসংখ্যক উদ্বাস্তু মানুষ আশ্রয় নিয়েছে। শোনা যাচ্ছে, কেউ হাসপাতাল থেকে পালাতে চেষ্টা করলে ইসরায়েলি সেনারা গুলি করছে। 

এদিকে ইসরায়েলের সামরিক পরিকল্পনাবিদ ও ডাক্তারদের পরামর্শেই গাজার হাসপাতালে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের ফিলিস্তিনি বংশোদ্ভূত একদল চিকিৎসক। ১১ নভেম্বর আলজাজিরায় এক প্রবন্ধে তারা এ অভিযোগ করেন।  

হাসপাতালে হামলা হওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য রাখা কঠিন হয়েছে পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। 

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৯২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী কর্মী নিহত হয়েছে অন্তত ১০১ জন। সাংবাদিক নিহত হয়েছেন ৪৪ জন।  

সূত্র : আলজাজিরা, আল-মনিটর



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা