× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১৯:৫৯ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ২০:০৪ পিএম

নরেন্দ্র মোদি ও মুহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

নরেন্দ্র মোদি ও মুহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান (এমবিএস) ১৪ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য ভারত সফরে আসছেন। সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত মুহাম্মদ বিন সালমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণে সাড়া দিয়ে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ এর শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে কয়েক ঘণ্টার জন্য দিল্লিতে যাত্রা বিরতি করবেন মুহাম্মদ বিন সালমান। ১৫ নভেম্বর জি-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ১৪ নভেম্বরই দিল্লি ত্যাগ করবেন এমবিএস। 

এমবিএসের পরিকল্পিত এ ভারত সফরের আগে চলতি সপ্তাহে দিল্লি সফর করেন সৌদি জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান। সফরে তিনি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল, তেলমন্ত্রী হরদীপ সিং পুরি এবং বিদ্যুৎমন্ত্রী আর কে সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ভারত থেকে সৌদি জ্বালানিমন্ত্রী অনলাইনে সংশ্লিষ্ট চীনা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। 

প্রসঙ্গত, স্বাস্থ্যগত কারণে ১ নভেম্বর থেকে আলজেরিয়ায় শুরু হতে যাওয়া আরব লীগের দুদিনব্যাপী ৩১তম শীর্ষ সম্মেলনে যোগদানে শনিবার (২২ অক্টোবর) অপারগতা প্রকাশ করেন এমবিএস। শনিবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

প্রবা/টিএ/টিই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা