× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিলো যে ৯ দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

গাজায় হামলার প্রতিবাদে নিউইয়র্কে ইসরায়েল কনস্যুলেটের সামনে বিক্ষোভ। ৬ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

গাজায় হামলার প্রতিবাদে নিউইয়র্কে ইসরায়েল কনস্যুলেটের সামনে বিক্ষোভ। ৬ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

গাজায় নির্বিচার বোমা হামলায় ইসরায়েল থেকে এ পর্যন্ত ৯টি দেশ রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। দেশগুলো হলো বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলাম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। তবে এসব দেশের মধ্যে শুধু বলিভিয়াই ইসরাইলের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। 

সোমবার (৬ নভেম্বর) পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ৪ হাজার ১০৪ জন। নারী প্রায় আড়াই হাজার। বয়স্ক মানুষ প্রায় এক হাজার। 

একই সময়ে স্থানচ্যুত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ, যা অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। গাজার মোট জনসংখ্যা প্রায় ২৪ লাখ। 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ইসরাইলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। 

সূত্র : আল-জাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা