× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজাকে যতদিন দরকার শাসন করবে ইসরায়েল : নেতানিয়াহু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১১:৩৮ এএম

ধ্বংসস্তূপে হাঁটছেন এক ফিলিস্তিনি। ৬ নভেম্বর গাজা উপত্যকার গাজা সিটিতে। ছবি : সংগৃহীত

ধ্বংসস্তূপে হাঁটছেন এক ফিলিস্তিনি। ৬ নভেম্বর গাজা উপত্যকার গাজা সিটিতে। ছবি : সংগৃহীত

গাজার উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে হামাসের সঙ্গে ইসরায়েলের সেনারা তীব্র যুদ্ধ করছে। এ যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকাকে ‘অনির্দিষ্ট সময়ের’ জন্য ফের শাসন করতে চায় ইসরায়েল। সোমবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব কথা বলেছেন। 

নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছিলেন, গাজা অধিকৃত করা হবে ইসরায়েলের জন্য বড় ভুল। এ বিষয়ে আপনার মত কী? যুদ্ধ শেষ হওয়ার পর কার এই অঞ্চল শাসন করা উচিত?

জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ইসরায়েল এই অঞ্চল শাসন করতে পারে। সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অনির্দিষ্টকাল গাজা শাসন করতে পারে। তবে এ সময় তিনি এটারও ইঙ্গিত দেন, যেসব ফিলিস্তিনি হামাসের পথ অনুসরণ করে না, তারা গাজা শাসনে আমাদের শরিক হতে পারে। 

১৯৬৭ সালের আরব-ইসরায়েলের যুদ্ধের পর গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে নিজেদের দখলদারি প্রত্যাহার করে নেয়। কিন্তু পশ্চিত তীর ও পূর্ব জেরুজালেমে তা এখনও জারি রয়েছে। 

এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার ২২ জন। এর মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু। আর আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ হাজার ৪০৮ জন। 

তালিকায় থাকা নিহত ব্যক্তিরা ছাড়াও অন্তত ২ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ১ হাজারের বেশি শিশু। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের প্রায় সবাই বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে।

সূত্র : আলজাজিরা, গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা