× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রেকআপের পর নিজের ‘শেষকৃত্য’ করল তরুণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৫:৩০ পিএম

ব্রেকাপের সামাজিক য্ন্ত্রণা ভুলতে নিজের শেষকৃত্য আয়োজন করেন চীনের ওয়াং নামের এক তরুণী। ছবি : সংগৃহীত

ব্রেকাপের সামাজিক য্ন্ত্রণা ভুলতে নিজের শেষকৃত্য আয়োজন করেন চীনের ওয়াং নামের এক তরুণী। ছবি : সংগৃহীত

ব্রেকআপকে সম্প্রতি উদযাপন করতে দেখা যাচ্ছে। অনেকে এটাকে ইতিবাচক মনে করেন। কিন্তু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছিন্ন হওয়ার পর শেষকৃত্য পালন একটু ব্যতিক্রম। চীনের সিচুয়ান প্রদেশের এক তরুণী এমন কাণ্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। 

জানা যায়, চীনা ওই তরুণীর নাম ওয়াং। তিন বছরের সম্পর্কের পর কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। এর পর থেকে এক প্রকার যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। 

ওয়াং জানান, বিচ্ছেদের পর গত ছয় মাসে একাধিক বিয়ের অনুষ্ঠানে গেছেন তিনি। সেসব জায়গায় সবার প্রশ্ন, বিয়ে করছ কবে? 

এমন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে নিজের শেষকৃত্য পালনের মতো অভিনব পরিকল্পনা করেন ওয়াং। পরিকল্পনা অনুযায়ী, শেষকৃত্যের আয়োজন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে অবাক করে দেন। 

গত ২৮ অক্টোবর সিচুয়ানের রাজধানী চেংদুতে পার্টির আয়োজন করেন ওয়াং। পার্টিতে হাজির হয়ে বন্ধুরা চমকে যান। শেষকৃত্যানুষ্ঠানের আদলে  অনুষ্ঠান আয়োজন করেছিলেন ওয়াং। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছেন ওয়াং। শয্যার চারপাশে জ্বলছে মোমবাতি। আর বন্ধুরা একে একে ফুল দিয়ে তাঁকে শেষ বিদায় জানাচ্ছেন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা