× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে লাইভে রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

স্টুডিওতে জুয়ান জুমালোন ওরফে ডিজে জনি ওয়াকার। ছবি : সংগৃহীত

স্টুডিওতে জুয়ান জুমালোন ওরফে ডিজে জনি ওয়াকার। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে অনুষ্ঠান চলাকালে এক রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রেডিও সাংবাদিকের নাম জুয়ান জুমালোন ওরফে ডিজে জনি ওয়াকার। রবিবার (৫ নভেম্বর) ভোরে ডিজে জনির নিজ বাসায় অবস্থিত স্টুডিওতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে জুমালোন ফেসবুকে লাইভ-স্ট্রিমিং করছিলেন। তখন এক ব্যক্তি শ্রোতার অভিনয় করে রেকর্ডিং বুথে ঢুকে। পরে জুমালোনকে গুলি করে হত্যা করে। 

হত্যার পরপরই ঘাতক নিজের মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্যানুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জুয়ান জুমালানকে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ তাকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা