× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান এইচআরডব্লিউর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২০:৪৭ পিএম

২৮ অক্টোবর ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে পুলিশ। ছবি : এইচআরডব্লিউ

২৮ অক্টোবর ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে পুলিশ। ছবি : এইচআরডব্লিউ

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (১ নভেম্বর) মানবাধিকার সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর রাজনৈতিক বিক্ষোভের ওপর পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে। সহিংসতায় সব পক্ষ অংশ নিলেও পুলিশ রাজনৈতিক বিরোধীদেরই ধরপাকড় করেছে। ২৮ অক্টোবর এবং এর পরবর্তী সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ। 

এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ ও ভোট দেওয়ার অধিকার বাধাগ্রস্ত করতে সরকার ধরপাকড় চালাচ্ছে। এ কারণে অনেক বাংলাদেশি সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছেন। বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, তাদের হয়রানি করে এবং গ্রেপ্তার করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু হবে না, সে বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সহযোগীদের জোর দিতে হবে।

এ পরিস্থিতিতে এইচআরডব্লিউ মনে করে, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করছে বাংলাদেশ সরকার। 

প্রত্যক্ষদর্শীরা এইচআরডব্লিউকে জানান, সহিংস বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপালস অন দ্য ইউজ অব ফোর্স অ্যান্ড ফায়ারআর্মস বাই ল এনফোর্সমেন্ট অফিশিয়ালস’ নীতিমালা মেনে চলে, সরকারের সেই নির্দেশ দেওয়া উচিত। সূত্র : এইচআরডব্লিউর ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা