× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি ও আহতদের জন্য খুলছে রাফা ক্রসিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম

১ নভেম্বর রাফা ক্রসিংয়ের গাজা অংশে বিদেশি ও দ্বৈত নাগরিকদের ভিড়। ছবি : সংগৃহীত

১ নভেম্বর রাফা ক্রসিংয়ের গাজা অংশে বিদেশি ও দ্বৈত নাগরিকদের ভিড়। ছবি : সংগৃহীত

গাজায় আটকা পড়া বিদেশি ও দ্বৈত নাগরিক এবং গুরুতর আহত কিছু ফিলিস্তিনির জন্য রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত হয়েছে। কাতারের মধ্যস্থতায় গাজার শাসক হামাস, মিসর ও ইসরায়েল এ বিষয়ে সম্মত হয়েছে। এক্ষেত্রে সার্বিক যোগাযোগে ছিল যুক্তরাষ্ট্র। 

জানা গেছে, বুধবার (১ নভেম্বর) থেকে রাফা ক্রসিং খোলা হচ্ছে। তবে ঠিক কখন তা জানা যায়নি। 

প্রাথমিকভাবে আটকা পড়া বিদেশি বা দ্বৈত নাগরিকেরা গাজা ত্যাগের সুযোগ পাবে। 

ইসরায়েলি হামালায় গাজায় গুরুতর আহত অন্তত ৮১ ব্যক্তিকে চিকিৎসার জন্য অন্যত্র নিতেও এ ক্রসিং ব্যবহার করা যাবে। এ আহতরা কারা, তারা হামাসের যোদ্ধা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

অন্যদিকে এই ক্রসিং কত দিন খোলা থাকবে তাও জানা যায়নি। 

৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাফা ক্রসিং বন্ধ করে দেয় মিসর। ইসরায়েল ছাড়া দ্বিতীয় কোনো আরব দেশের সঙ্গে গাজা উপত্যকার একটাই একমাত্র ক্রসিং। 

গত এক সপ্তাহ ধরে এ ক্রসিং দিয়ে মিসর থেকে দু-একটি করে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকছে। কিন্তু গাজা থেকে কোনো মানুষ সিরিয়ার প্রবেশ করতে পারছিল না।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা