× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৮:১১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২২ ১৮:৪১ পিএম

 সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ

সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট অর্থপাচার মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে প্রথমদিনের মতো তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেন কংগ্রেস নেতাকর্মীরা। খবর এনডিটিভির।

আগামী কয়েকদিনের মধ্যে সোনিয়াকে আরো এক দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ইডি কর্তৃপক্ষ। কদিন আগেই কোভিড আক্রান্ত নেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা প্রয়োজনীয় কোভিড প্রটোকল মেনে চলেছে বলেও জানান তারা।

একজন নারী অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কর্মকর্তার একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তদন্ত সংস্থাটি কংগ্রেস নেত্রীর জন্য ৫০টি প্রশ্ন প্রস্তুত করেন।

জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধী দুপুরের দিকে দিল্লিতে ইডির প্রধান কার্যালয়ে পৌঁছান। এ সময়ে তার সাথে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং ছেলে রাহুল গান্ধী। জিজ্ঞাসাবাদের সময় মেয়ে প্রিয়াঙ্কাকে ইডি দপ্তরের ভেতরে অবস্থান করার সুযোগ দেওয়া হয়।

করোনা আক্রান্ত হওয়ার কারণে এর আগে ৮ জুন এবং ২৩ জুন দুবার তলব করা হলেও তিনি তখন উপস্থিত হতে পারেননি। তাই ওই সময়ে অব্যাহতি নিয়ে তৃতীয় তলবে বৃহস্পতিবার ইডি কার্যালয়ে যান সোনিয়া।

এই জিজ্ঞাসাবাদের প্রতিবাদে কংগ্রেস নেতাকর্মীরা সারাদেশ জুড়ে বিক্ষোভ করেন। তাদের দাবি এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। পাটি নেতাকর্মীদের আয়োজিত বিক্ষোভে রাজনৈতিক স্বার্থে ইডির ব্যবহার বন্ধের স্লোগান দেওয়া হয়, ‘ইডির অপব্যবহার বন্ধ করো’ ব্যানারে বিশাল মিছিল হয়। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা রেল চলাচল বন্ধ করে দেয়, গাড়ি পুড়িয়ে দেয়। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে পার্টির অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা