× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-কুদস হাসপাতাল খালি করা অসম্ভব : রেড ক্রিসেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১১:৪৭ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১২:১১ পিএম

হতাহতদের বহন করা গাজাবাসীর নিত্যকর্মে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

হতাহতদের বহন করা গাজাবাসীর নিত্যকর্মে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

গাজার আল-কুদস হাসপাতাল শিগগির খালি করার জন্য বড় ধরনের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটি ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটিতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। কিন্তু হাসপাতালটি খালি করা সম্ভব নয়।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বা পিআরসিএস রবিবার (২৯ অক্টোবর) এ মত প্রকাশ করেছে।

পিআরসিএসের তথ্যমতে, আল-কুদস হাসপাতালে বর্তমানে ৪০০-এর বেশি রোগী রয়েছে। আইসিওতেও রোগী রয়েছে। নবজাতক শিশু রয়েছে ইনকিউবেটরে।

তা ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। পিআরসিএসের কর্মকর্তা-কর্মচারী ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার-হেল্পাররাও সেখানে থাকেন।

তাই যুদ্ধের মধ্যে হাসপাতালটি খালি করা অসম্ভব বলে জানিয়েছে পিআরসিএস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসও বর্তমান পরিস্থিতিতে আল-কুদস হাসপাতাল খালি করা সম্ভব নয় বলে জানিয়েছেন।

ডব্লিউএইচও ও পিআরসিএসের অসম্ভব জানানো সত্ত্বেও হাসপাতালটি খালি করার নির্দেশ অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। এ অবস্থায় হাসপাতালটিতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে।

১৭ অক্টোবর গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭১ জন নিহত হয়।

আল-কুদস হাসপাতাল গাজা উপত্যকার গাজা সিটিতে অবস্থিত।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা