× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় ইসরায়েলি বিমান অবতরণের পর তুলকালাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ০১:২১ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১১:৫৩ এএম

মাখাচকালার বিমানবন্দর। সংগৃহীত ছবি

মাখাচকালার বিমানবন্দর। সংগৃহীত ছবি

রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান অবতরণের পর তুলকালাম শুরু হয়। ওই বিমানে ইসরায়েলি বা ইহুদি আছে কি না তা খুঁজে দেখেন ফিলিস্তিনপন্থি স্থানীয়রা। রবিবার এ ঘটনা ঘটে।

রাশিয়ান মিডিয়ার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানায়, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছে এবং যাত্রীদের নথিপত্র পরীক্ষা করছে। তারা দেখছে যাত্রীরা ইসরায়েলি বা ইহুদি কি না।

রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন আরআইএ নভোস্তি আউটলেট জানিয়েছে, হামলার চেষ্টার সময় পুলিশ কর্মকর্তা এবং ন্যাশনাল গার্ড সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।  বিক্ষুব্ধরা বিমানবন্দরে প্রবেশের কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।

তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। বিমানবন্দর দিয়ে দৌড়ানোর সময় তারা রানওয়েতে দাঁড়ানো প্লেনেও পৌঁছে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা