× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৬:২২ পিএম

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ইতালির অনির্বাচিত জোট সরকারের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার দেড় বছর পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মারিও দ্রাঘি। খবর বিবিসির।

আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মারত্তেলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচত হওয়ার আগ অবধি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন দ্রাঘি।

ইতালির জোট সরকারের অংশীদার ফাইভ স্টার আস্থা ভোটে সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ৭৪ বছর বয়সী নেতা মারিও দ্রাঘি

সে সময় প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা পদত্যাগপত্র গ্রহণে অস্বীকার করেছিলেন। তিনি দ্রাঘিকে রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য সংসদে ভাষণ দেয়ারও আহ্বান জানিয়েছিলেন।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য দ্রাঘিকে সুপার মারিও বলা হয়। তার এই কৃতিত্বের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে কোভিড মহামারিতে বিধ্বস্ত ইরানের অর্থনীতিকে সচল করার দায়িত্ব দেওয়া হয় তাকে।

এর আগে পরিবার ও ব্যবসায় আর্থিক সহায়তার জন্য সরকারের ২৩ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের বিরোধিতা করেছিলেন ফাইভ স্টার নেতা জিউসেপ কন্তে।

কন্তে বলেন, দ্রাঘি খরচের বিষয়ে যথেষ্ট কাজ করছেন না এবং সরকারের অর্থনৈতিক প্যাকেজ সামাজিক সংকট মোকাবিলায় অপর্যাপ্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা