× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে হারিকেন ওটিসের আঘাতে নিহত ২৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১৭:১৫ পিএম

আকাপুলকো শহরে একটি বিধ্বস্ত ঘরে কয়েকজন মানুষ। ২৬ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

আকাপুলকো শহরে একটি বিধ্বস্ত ঘরে কয়েকজন মানুষ। ২৬ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

মেক্সিকোর আকাপুলকোতে বুধবার সকালে ওটিস নামের একটা হারিকেন আঘাত হেনেছে। শক্তিশালী হারিকেনটির আঘাতে অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আঘাত হানার সময় ওটিসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। তীব্র বাতাসে উপকূলীয় এলাকার বাড়িঘর ও হোটেলের ছাদ উড়ে গেছে। উপড়ে গেছে অসংখ্য গাছ। ওই অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল সড়কের যোগাযোগব্যবস্থা।

পাঁচ নম্বর ক্যাটাগরির এ হারিকেনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আকাপুলকো শহর। নয় লাখের মানুষের শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটিতে অন্তত ৫০০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, ’আকাপুলকোতে যা হয়েছে তা বিপর্যয়কর। পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা