প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১০:১৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১০:৫৭ এএম
একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরের কয়েকটি স্থানে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন।
বুধবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে প্রথম গুলির ঘটনা ঘটে।
প্রথম ঘটনার ঠিক এক ঘণ্টা পর রাত ৮টা ১৫ মিনিটে একই শহরের ওয়ালমার্টের একটি বিপণন কেন্দ্রেও গুলির ঘটনা ঘটেছে।
লুইস্টন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায় কেন্দ্রে হামলা হয়েছে।
বন্দুকধারী দুজন বলে অনুমান করা হচ্ছে। এখনও কাউকে আটক করা যায়নি।
মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগের দিন মঙ্গলবার রাতে দুজন বন্দুকধারীর সক্রিয় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
অ্যানড্রোস্কোগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছেন।
সূত্র : এএফপি