× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আকসায় ইসরায়েলি সেটেলারদের শোডাউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৬:২৯ পিএম

আল-আকসায় ইসরায়েলি সেটেলারদের শোডাউন

আল-আকসা মসজিদের প্রাঙ্গণে বুধবার সকালে ইসরায়েলি সেটেলারদের কয়েকটি গ্রুপকে প্রবেশ করতে দেখা গেছে। ইসরায়েলি পুলিশ পাহারায় এ দিন তারা সেখানে প্রবেশ করে। গত মঙ্গলবার মসজিদটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় ইসরায়েল। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের এ ধরনের আচরণকে স্পষ্ট উস্কানি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা (ওয়াফা) বুধবার (২৫ অক্টোবর) জানায়, আজ সকালে ইসরায়েলি সেটেলারদের কয়েকটি গ্রুপ আলাদা আলাদা করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তারা সেখানে উস্কানিমূলক নানা কাজ করে। ইহুদি মন্দির সম্পর্কে আলোচনা করে। উদযাপন করে ধর্মীয় আচার। 

আল-আকসা প্রাঙ্গণে পুলিশ পাহারায় ইসরায়েলি সেটেলারদের প্রবেশ নতুন কোনো ঘটনা নয়। শুক্রবার ছাড়া প্রায় প্রতিনিদই তারা সেখানে প্রবেশ করে। 

আল-আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ ইসরায়েলের এ ধরনের আচরণের টানা প্রতিবাদ জানিয়ে আসছে। এ ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে জর্ডানের অর্থায়নে পরিচালিত কর্তৃপক্ষটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বারবার। 

আল-আকসা পুরোনো জেরুজালেমে অবস্থিত। এটা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। 

পুরোনো জেরুজালেম ইহুদিদেরও পবিত্র স্থান। এটা খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টেরও জন্মস্থান।

সূত্র : ওয়াফা

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা