× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৬:১২ পিএম

যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যাল্টিটুড অ্যারিয়া ডিফেন্স (থাড) সিস্টেম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যাল্টিটুড অ্যারিয়া ডিফেন্স (থাড) সিস্টেম। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিজ দেশের সেনা ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। প্রাথমিকভাবে টার্মিনাল হাই অ্যাল্টিটুড অ্যারিয়া ডিফেন্স (থাড) সিস্টেম এবং প্যাটরিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার (২১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন। 

লয়েড অস্টিন বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়াতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর সুরক্ষা নিশ্চিত এবং ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করবে।

থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্বল্প, মাঝারি ও মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

অন্যদিকে প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রেথিয়ন এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করেছে। ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব।

ইসরায়েলকে সহায়তা করতে ইতঃপূর্বে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী ও ২ হাজার নৌসেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসবের সঙ্গে এবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আরও জোরদার হবে।

হামাস ও ইসরায়েলের যুদ্ধের জেরে সম্প্রতি ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। এ ছাড়া ইয়েমেন উপকূলের কাছে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ২১ অক্টোবরও ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এসব হামলায় এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সূত্র : আলজাজিরা, আল-মনিটর, বিবিসি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা