প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৩:১১ পিএম
নেপালের রাজধানী কাঠমান্ডুতে রবিবার, ২২ অক্টোবর সকাল ৭টা ৩৯ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নেপালের ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। তবে পার্শবর্তী অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলও কেঁপে উঠেছে ভূমিকম্পে। তবে এই ভূমিকম্পের কারণে হতাহতের খবর পাওয়া যয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসর তথ্যমতে, নেপালের রবিবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ভারতের পাশাপাশি চীনের নেপাল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
তিব্বতীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত নেপাল। এর আগে গত ৩ অক্টোবর ভূমিকম্প হয়েছিল নেপালে। ২০১৫ সালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়।
সূত্র : রয়টার্স