× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৯ শিশুর মৃত্যু : সব ধরনের সিরাপ বিক্রি স্থগিত করল ইন্দোনেশিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৭:০৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১২:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় জটিল কিডনি সমস্যায় (একেআই) চলতি বছর ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) সব ধরনের সিরাপ ও তরল ওষুধ বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি  জানিয়েছে, কিছু সিরাপে একেআইয়ের উপাদান পাওয়া গেছে। তবে এসব সিরাপ আমদানি করা না স্থানীয়ভাবে তৈরি, তা নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২০০ শিশু একেআইয়ে আক্রান্ত হয়েছে,যাদের অধিকাংশের বয়স পাঁচ বছরের কম।  

এমন একসময়ে ইন্দোনেশিয়ায় সিরাপ পানে ৯৯ শিশুর মৃত্যুর ঘটনাটি সামনে এল, যখন কিছু দিন আগে ঠান্ডা ও কাশির সিরাপ পানে প্রায় ৭০ শিশুর মৃত্যুর কথা জানায় গাম্বিয়া।

গাম্বিয়ার অভিযুক্ত সিরাপটি ভারতের একটি কোম্পানির তৈরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ল্যাব পরীক্ষায় ওই সিরাপটিসহ মোট চারটি সিরাপে ডাইইথিলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোলের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া যায়, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরবর্তীতে সিরাপগুলোর উৎপাদন বন্ধ করে ভারত সরকার। 

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন বলেন, ‘স্থানীয়ভাবে ব্যবহৃত কিছু ওষুধেও ইইথিলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোলের উপস্থিতি পাওয়া গেছে, যা ওই সিরাপে থাকার কথা নয় বা থাকলেও পরিমাণ অত্যন্ত কম হওয়ার কথা।’ কিন্তু যে সিরাপগুলো ব্যবহার করা হয়েছে, তা ইন্দোনেশিয়ায় বিক্রি করা হয় না বলে জানিয়েছে গাম্বিয়া কর্তৃপক্ষ।

এদিকে ইন্দোনেশিয়ার মহামারি বিশেষজ্ঞ ডিকি বুদিমান বলেন, ‘সরকারিভাবে মৃতের সংখ্যা যা জানানো হচ্ছে, বাস্তবে তা আরও বেশি হতে পারে।’

প্রবা/এনএস/টিএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা