× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খারকিভে রুশ হামলায় নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১১:৪০ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১২:৩৮ পিএম

খারকিভের ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে রুশ হামলার পরবর্তী দৃশ্য। ২২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

খারকিভের ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে রুশ হামলার পরবর্তী দৃশ্য। ২২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পেশায় ডাককর্মী। একই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে ইউক্রেনের পূর্ব দিকের অঞ্চল খারকিভের একটি ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  

খারকিভে নোভা পোশতার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর ওই ডাকঘরের বেশকিছু ছবিও প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। বার্তা বিনিময় মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯ বছর থেকে ৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

হামলা নিয়ে রাশিয়া এখন পর্যন্ত মন্তব্য করেনি। 

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকে ভারী বোমা হামলার শিকার হয়।

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা