× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিম তীরের মসজিদে হামলা চালাল ইসরায়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৩:৩২ পিএম

হামলার পর ঘটনাস্থলে সাধারণ ফিলিস্তিনিরা। ২২ অক্টোবর জেনিন শরণার্থী শিবিরে। ছবি : সংগৃহীত

হামলার পর ঘটনাস্থলে সাধারণ ফিলিস্তিনিরা। ২২ অক্টোবর জেনিন শরণার্থী শিবিরে। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের মসজিদটিতে শনিবার (২১ অক্টোবর) ভোররাতে এ হামলা চালানো হয়। হামলায় অন্তত দুজন নিহত হয়েছে বলে জানা গেছে। 

ওই মসজিদে জেনিন ব্রিগেডের যোদ্ধারা অবস্থান নিয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল। জেনিন ব্রিগেড পশ্চিম তীরে অন্যতম প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীর সঙ্গে গত দুই বছরে অনেকগুলো ছোটো-খাটো সংঘাতে জড়িয়েছে ইসরায়েলের সেনারা। এসব সংঘাতে জেনিন ব্রিগেডের কিছু যোদ্ধার পাশাপাশি প্রাণ হারিয়েছে ২০০ এর বেশি ফিলিস্তিনি। 

লক্ষণীয় বিষয়, ২০০৬ সালের পর পশ্চিম তীরে এ নিয়ে মাত্র দুবার বিমান হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলের গাজা অপারেশন শেষ না হওয়া পর্যন্ত সেখানে আরও হামলা চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার ভোররাতের হামলার পর স্থানীয় ফিলিস্তিনিদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে তাদের ঘর থেকে বের না হতে এবং ছেলেদের ঘরে আটকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।  

ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জা।

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা