প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১০:৪৭ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৩:২৯ পিএম
লন্ডনে ২১ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লন্ডনে শনিবার দুপুরে প্রায় ১ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নেড়ে নেড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মধ্য লন্ডন প্রদক্ষিণ করেন।
শনিবারের (২১ অক্টোবর) এই মিছিলের জন্য সকাল থেকে ডাউনিং স্ট্রিটে জড়ো হন বিক্ষোভকারীরা। এই সড়কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও অফিস অবস্থিত।
যুক্তরাজ্য পুলিশ বলছে, ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন ব্যানারে ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইনের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে প্রায় ১ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী এক নারী বলেছেন, একজন ফিলিস্তিনি নিজ দেশে ফিরতে চায়। একজন ফিলিস্তিনি হিসেবে গাজায় তার ভাইবোন ও পরিবার রয়েছে। আমি চাই আমরা তাদের জন্য আরও বেশি কিছু করি। কিন্তু এই মুহূর্তে আমরা শুধু প্রতিবাদই জানাতে পারি।
লন্ডনে একই দিনে ইসরায়েলের সমর্থনেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।
সূত্র : গার্ডিয়ান