× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি আগ্রাসনে জীবন হারিয়েছেন ২২ সাংবাদিকও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২২:২৩ পিএম

ইসরায়েলি আগ্রাসনে জীবন হারিয়েছেন ২২ সাংবাদিকও

ফিলিস্তিনে ৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে জীবন দিতে হয়েছে ২২ সাংবাদিককে। আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত ছিলেন তারা। 

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর এবং লেবাননে বেসামরিক এলাকায় ইসরায়েলের বাছবিচারহীন হামলায় এসব প্রাণহানি হয়েছে। 

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার সিপিজের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে সাংবাদিকদের প্রাণহানি, আহত, আটক কিংবা নিখোঁজ হওয়ার সব ঘটনা তদন্ত করে দেখছে সিপিজে। বর্তমানে গাজা উপত্যকায় জীবন বাজি রেখে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে সিপিজে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা