প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১৫:৫৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৬:১০ পিএম
গ্রেটা থুনবার্গ (নিচে ডানে) ও অন্য জলবায়ু কর্মীরা। ছবি : সংগৃহীত
গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির ডাক দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে যার যার মতো করে অবদান রাখতে অনুরোধ করেছেন তিনি।
শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থুনবার্গ লেখেন, আজ ২৭০তম জলবায়ু সপ্তাহ চলছে। আজকের দিনটি আমরা ফিলিস্তিন ও গাজাবাসীর পক্ষে সংহতি জানাতে উৎসর্গ করছি।
বিশ্ববাসীর আজ গাজা পরিস্থিতি নিয়ে কথা বলা দরকার। সবার উচিত গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানানো। নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য ন্যায় ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার সরব হওয়া প্রয়োজন।
সূত্র : আলজাজিরা