× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় পানি সংকট

দৈনিক দরকার ১০০ লিটার, পাওয়া যাচ্ছে ৩ লিটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১৪:৩০ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৪:৪৯ পিএম

দৈনিক দরকার ১০০ লিটার, পাওয়া যাচ্ছে ৩ লিটার

গাজায় বর্তমানে এক ব্যক্তি দিনে ৩ লিটারের মতো পানি ব্যবহার করতে পারছেন। যুদ্ধের আগে অবরুদ্ধ উপত্যকাটির মানুষ দৈনিক ৮৪ লিটার পানি ব্যবহার করতে পারত। তবে সেখানে দৈনিক মাথাপিছু পানি দরকার অন্তত ১০০ লিটার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে বিবিসির বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজায় পানি, বিদ্যুৎ সরবরাহ এবং নিজেদের ভূখণ্ড হয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে ২৪ লাখ মানুষের উপত্যকাটিতে খাদ্য, পানীয়, ওষুধ ও অন্য নিত্যপণ্যে তীব্র সংকট শুরু হয়। জ্বালানির অভাবে উপত্যকাটির অনেক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

দক্ষিণের প্রতিবেশী মিসর থেকে গাজায় ঢোকার জন্য কয়েক শ ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) ভোরে প্রাথমিকভাবে ২০টি ট্রাক ঢোকার কথা ছিল। কিন্তু ‘রাস্তা মেরামতের’ কারণে তা বিলম্বিত হবে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা