× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির আরেক মামলায় সু চি ও উইন মিন্টের বিচার শুরু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৩:৩৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৫:০৬ পিএম

মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিনত ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিনত ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে পাঁচটি দুর্নীতি মামলার বিচার শুরু করেছেন জান্তার একটি আদালত। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে দুজনকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ( ১৮ অক্টোবর) নেপিদোর একটি কারাগারের ভেতরে বিচার কার্যক্রম শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় কাজ ও জরুরি অবস্থায় ব্যবহারের জন্য হেলিকপ্টার ভাড়া এবং ক্রয় সংক্রান্ত দুর্নীতির পাঁচটি মামলায় তাদের বিচার করছেন দেশটির সামরিক আদালত।

জান্তার অভিযোগ, প্রেসিডেন্ট উইন মিন্ট ও সু চি হেলিকপ্টার ক্রয়ে সরকারি তহবিল তছনছ করে আইন ভঙ্গ করেছেন।

এ মামলায় সাবেক উপ সমাজকল্যাণমন্ত্রী উ সোয়ে অং, কো কো নাইং, দুর্নীতি দমন কমিশনের উ অং খান্ত এবং অন্য একজনকে সাক্ষী হিসেবে আদালতে তলব করা হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে সু চিকে ১৪ টি মামলায় ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে তিনটি মামলায় পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে।

অং সান সু চিকে রাজধানীর একটি কারাগারের ছোট্ট ভবনে রাখা হয়েছে। আর উইন মিন্টকে নেপিদোর কোথাও গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা