× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ১৮ সেনা

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৩:১৮ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৩:৪৮ পিএম

মিয়ানমারে সামরিক বাহিনীর ওপর হামলা করছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমারে সামরিক বাহিনীর ওপর হামলা করছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পৃথক হামলায় নিহত হয়েছেন সামরিক বাহিনীর ১৮ জন সদস্য।

দেশটির সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

দেশটির কারেন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সদস্যদের স্নাইপার হামলায় নিহতের মধ্যে সামরিক বাহিনীর কর্নেল উইন মিনও রয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকালে ওই রাজ্যের নিয়াং চাউং গ্রামে হামলার সময় তিনি নিহত হন। তিনি ৪৪ লাইন ইনফেনট্রি ভিভিশনে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সোমবার (১৭ অক্টোবর) জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সফরসঙ্গীদের একটি গাড়িবহরে অতর্কিত হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী কেএনএলএর সদস্যরা। এতে একজন মেজর, দুই ক্যাপ্টেনসহ মোট ৯ সেনা নিহত হন।

সোম রাজ্যের বেলিন শহরে ল্যান্ডমাইন ও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে এ হামলা চালানো হয়।

কেএনএলএ ব্রিগেড-১ সংবাদমাধ্যমকে জানায়, হামলায় সামরিক বাহিনীর চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশ ক্যাপ্টেন অং মায়া সো, একজন সেনা মেজর, একজন ক্যাপ্টেনসহ ৯ জন কর্মী নিহত হয়েছেন।

একই দিনে কেএনএলএ ব্রিগেড-১-এর আরেকটি বাহিনী সোম রাজ্যের থাটন-এইচপা-আন মহাসড়কের দুটি জান্তা চেক পয়েন্টে হামলা চালায়। এতে ৮ জন জান্তা সেনা নিহত হন এবং আহত হন আরও ১০ জন। আর প্রতিরোধ সেনাদেরও তিনজন আহত হন।

জুলাই থেকেই মিয়ানমারের সামরিক সেনাদের সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর দফায় দফায় সংঘর্ষ ঘটে চলেছে। এতে রয়েছে ৪৪তম এলআইডি, ১৩তম সামরিক অপারেশন কমান্ডের জান্তা সেনা এবং কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও কেএনইউর বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা।

এর মধ্য দিয়ে কেএনইউর কাছে হারানো থাই বাউ বায়ে ক্যাম্প পুনর্দখলেরও চেষ্টা করে যাচ্ছেন জান্তা সেনারা।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা