প্রবা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১২:৫০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৩:১৭ পিএম
নুবিয়া ক্রিস্টিনা ব্রাগা।
ইনস্টাগ্রামের জনপ্রিয় ব্রাজিলিয়ান তারকা নুবিয়া ক্রিস্টিনা ব্রাগাকে তার বাড়ির ভেতর গুলি করে হত্যা করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাতে সান্তা মারিয়া শহরের কাছে আরাকাজুতে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘একটি হেয়ার সেলুন থেকে ফেরার কিছুক্ষণ পরই মোটরসাইকেলে আসা দুইজন লোক খোলা দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। শহরটির কর্তৃপক্ষ রাত ৯টার দিকে তাকে মৃত অবস্থায় দেখতে পান।’
পালিয়ে যাওয়া মুখোশধারীদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য এখনো অজানা। পুলিশ অবশ্য ওই হত্যার তদন্ত শুরু করেছে। তারা জনসাধারণের কাছে তথ্য দিয়ে তাদের সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।
নুবিয়া খালা ক্লডিয়া মেনেজেস বলেন, ‘আমরা জানতে চাই কেন তারা নুবিয়াকে হত্যা করেছে।’
নুবিয়াকে কেউ কোনো ধরনের হুমকি দিয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নুবিয়া কখনো এমন কিছু বলেননি।’
২৩ বছর বয়সী নবিয়ার প্রায় ৬০ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রবা/জিজি