× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গণনা শুরু

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৩:১৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২২ ১৪:২৭ পিএম

দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী

দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী

ভারতের বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। স্থানীয় সময় সকাল ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। খবর এনডিটিভির।

আজ বিকেল ৪ টার মধ্যে চুড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনে দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু ও কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী দলের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

ভোটে এগিয়ে রয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভোটে জিতলে তিনিই হবেন প্রথম আদিবাসী নারী যিনি ভারতের শীর্ষ সাংবিধানিক পদে আরোহণ করবেন।

ভারতে রাষ্ট্রপতি সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত নয়। দেশটির রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে সকল বিধায়ক ও নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

বাংলাদেশের মতো ভারতীয় রাষ্ট্রপতি হলেন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান যিনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ২৫ জুলাই দেশটির নবনির্বাচিত পঞ্চদশ রাষ্ট্রপতি শপথ নেবেন। ২৪ জুলাই রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে। এর পর ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা