× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্ট হয়ে ঐক্যের ডাক দিলেন রনিল

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২২ ১৭:২৩ পিএম

পার্লামেন্টে নবনির্বাচিত প্রেসিডেন্ট

পার্লামেন্টে নবনির্বাচিত প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটির ’অগ্রগতির জন্য যাত্রা’ শুরু করতে ঐক্যের ডাক দিয়েছেন। আজ প্রেসিডেন্ট পদে আসীন হয়ে পার্লামেন্টে দেওয়া বিজয়ী ভাষণে তিনি  এ আহ্বান জানান। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট রনিল অন্যান্য প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী দলীয় নেতাদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভাষণে তিনি আরো বলেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা কতোটা শোচনীয় তা আর বলার অপেক্ষা রাখে না। এ অবস্থা থেকে আগাতে হলে আমাদের নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। তাই অগ্রযাত্রার জন্য দেশের সবাইকে একসাথে কাজ করে যাওয়ার অনুরোধও জানান রনিল। 

আজ বুধবার (২০ জুলাই) পার্লামেন্ট সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। ২২৫ আসনের পার্লামেন্টে তিনি ১৩৪ ভোট পেয়েছেন। যদিও দুইজন এমপি ভোটে অংশগ্রহণ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা