× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কিরগিজস্তানে পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৫:১১ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (ডানে) স্বাগত জানাচ্ছেন কিরগিজস্তানের সাদির জাপারভ। ১২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (ডানে) স্বাগত জানাচ্ছেন কিরগিজস্তানের সাদির জাপারভ। ১২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কিরগিস্তানে পৌঁছেছেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস, ইন্টারফ্যাক্স ও রিয়া নভোস্তি এ তথ্য নিশ্চিত করেছে। 

পুতিনের বিরুদ্ধে গত মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে আইসিসি এই পরোয়ানা জারি করে।

পুতিনকে গ্রেপ্তার করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও অবৈধ বলে মন্তব্য করেছে মস্কো। কিন্তু ওই পরোয়ানার পর পুতিন বৃহস্পতিবারের (১২ অক্টোবর) আগ পর্যন্ত বিদেশ সফর করেননি। কিরগিজস্তান আইসিসির সদস্য নয়। 

কিরগিস্তানে পুতিন কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের শীর্ষ সম্মেলনে অংশ নেবে। এতে অন্যদের মধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্দার লুকাশেঙ্কোও অংশ নেবেন। 

চীন ও উত্তর কোরিয়া সফর

আগামী সপ্তাহে পুতিন চীন সফর করবেন বলে নিশ্চিত করেছেন তার সহযোগী ইউরি উশাকব। বুধবার (১১ অক্টোবর) ক্রেমলিনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তবে সুনির্দিষ্টভাবে কবে পুতিন চীন সফর করবেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বেইজিংয়ে আসন্ন বেল্ট অ্যান্ড রোড ফোরামে (বিআরআই) পুতিন অংশ নেবেন। এটা ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

এর আগে বা পরে পুতিন উত্তর কোরিয়া সফর করবেন বলেও আশা করা হচ্ছে। 

সূত্র : এএফপি, আরটি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা