× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র ফিলিস্তিন নিয়ে ভাবে না : পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ১২:৪০ পিএম

ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ আলি-সুদানি (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ অক্টোবর ক্রেমলিনে। ছবি : সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ আলি-সুদানি (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ অক্টোবর ক্রেমলিনে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ফিলিস্তিন নিয়ে ভাবে না। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি ব্যর্থ হওয়ায় ফল হিসেবেই ইসরায়েল-হামাস বারবার যুদ্ধে জড়াচ্ছে। চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতির ফল। 

মঙ্গলবার (১০ অক্টোবর) রাশিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ আলি-সুদানির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রথম মন্তব্য করলেন পুতিন। 

পুতিন বলেন, এই যে যুদ্ধ চলছে এটা যুক্তরাষ্ট্রের ব্যর্থ মধ্যপ্রাচ্য নীতির ফল। আমার সঙ্গে এ বিষয়ে অনেকে একমত পোষণ করবেন। যুক্তরাষ্ট্র সব সময় ফিলিস্তিন শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে ফায়দা তুলতে চেয়েছে। ফিলিস্তিন সমস্যা কখনও সমাধান করতে চায়নি। দেশটি কখনই এমন কোনো প্রস্তাব হাজির করেনি যা দুই পক্ষকে সন্তুষ্ট করছে পারে। উল্টো তার নিজের দৃষ্টিভঙ্গি জোর করে বাস্তবায়ন করতে চেয়েছে। 

পুতিনের অভিযোগ, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন নিয়ে প্রকৃত অর্থে কখনই মাথা ঘামায়নি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মধ্যেই নাই। অথচ জাতিসংঘ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার কথা বলে। 

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা