× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমর্ত্য সেন মারা যাননি, সুস্থ আছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৯:২৬ পিএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়েছে। দেশি-বিদেশি একাধিক গণমাধ্যমে তার মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও তার মেয়ে নন্দনা দেব সেন সেটা অস্বীকার করেছেন। 

তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।


এর আগে সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৮৯ বছর বয়সে মারা গেছেন অমর্ত্য সেন। মুহূর্তেই সেই খবর ভাইরাল হয়।

পিটিআই টুইট করেছিল, ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী ক্লডিয়া গোল্ডিন টুইট করেছেন, কিছুক্ষণ আগে অমর্ত্য সেন মারা গেছেন।’  তবে গোল্ডিনের ওই অ্যাকাউন্টটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

এর কিছুক্ষণ পরই পিটিআই ফের টুইট করে। এতে বলা হয়, অমর্ত্য সেনের মেয়ে নিশ্চিত করেছেন যে, তার বাবা জীবিত এবং ভালো আছে।

অমর্ত্য সেনের ভুয়া মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে শেয়ার করেন অনেক নেটিজেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী মামুন লেখেন, ‘নোবেল লরিয়েট ক্লদিয়া গোল্ডিনের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট খুলে, অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়া খবর প্রচার করে।’ 

অমর্ত্য সেন গরিবের অর্থনীতি নিয়ে কাজ করেছেন। তাকে কল্যাণ অর্থনীতির অগ্রগণ্য তাত্ত্বিক বলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা