× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ পার্বত্য পরিষদে বিজেপির হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৪:০৮ পিএম

লাদাখের একটি কেন্দ্রে ভোট গ্রহণের দৃশ্য। ছবি : সংগৃহীত

লাদাখের একটি কেন্দ্রে ভোট গ্রহণের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের লেহ, লাদাখ ও কার্গিল এই তিনটি স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হেরেছে। পার্বত্য পরিষদগুলোয় পাঁচ বছর পরপর নির্বাচন হয়। এবার ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট করে বিজেপির বিরুদ্ধে নির্বাচন করেছে। 

এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে। বিজেপি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে দুটি করে আসন। ফলে ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বোর্ড গঠন করবে এনসি-কংগ্রেস জোট। এই নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ মানুষ ভোট দেন।

লাদাখে মুসলিমদের সংখ্যা ৪৬, বৌদ্ধ ৪০ ও হিন্দু ১২ শতাংশ। আবার লেহতে বৌদ্ধ প্রায় ৪৪ ও হিন্দু ৩৫ শতাংশ। আর কার্গিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু এবং প্রায় ১ শতাংশ শিখ।

ওমর আবদুল্লার দবি, এনসি ও কংগ্রেসের শক্তিশালী জোটের সামনে পড়ে বিজেপির পরাজয় হয়েছে। তাদের অগণতান্ত্রিক নীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, দশ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল করল। ইন্ডিয়া জোটের শরিক এনসির সঙ্গে হাত মিলিয়ে তারা সুইপ করেছে। 

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর প্রতিক্রিয়া, রাহুল গান্ধী নিজে যে দাবি করেননি, সেটা জয়রাম করছেন। বিজেপি গতবার তো মাত্র একটি আসন পেয়েছিল। এবার তারা দুইটি আসন পেয়েছে। ভোটও গতবারের তুলনায় বেশি পেয়েছ। 

সূত্র : স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা