প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৪:১৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৫:২৪ পিএম
মল্লিকার্জুন খাড়গে।
সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পতে নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে ।
প্রায় দুই দশক পর ভারতের ১৩৭ বছরের পুরোনো দল কংগ্রেসের সভাপতি পদে ভোটগ্রহণ শুরু হয়েছিল গত সোমবার।
কংগ্রেসের সভাপতি পদের লড়াইয়ে দলের হাইকমান্ড বা গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী হিসেবে ছিলেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে।তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তিরুবন্তপুরমের সাংসদ শশী থারুর। যিনি সংস্কারপন্থি হিসেবেই পরিচিত।
কংগ্রেস সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কংগ্রেসেরে এবার সভাপতি নির্বাচনের ভোটার সংখ্যা ছিলেন মোট ৯ হাজার ৯০০ জন। ভোট দিয়েছেন প্রায় ৯ হাজার ৫০০ জন। মল্লিখার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট, যা মোট ভোটের প্রায় ৯০ শতাংশ। আর একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন মাত্র এক হাজার ৭২ ভোট।
গত সোমবার গোপন ব্যালটে শুরু হয় ভোটিং। ভারতজুড়ে ৬৫ ভোটকেন্দ্রে নিজেদের মত জানিয়ে ভবিষ্যতের সভাপতি নির্বাচন করেন কংগ্রেস নেতাকর্মীরা।
বুধবার (১৯ অক্টোবর) দিল্লিতে কংগ্রেস সদরদপ্তরে ভোটগণনা অনুষ্ঠিত হয়।
কীভাবে ভোট হয়েছে
সারা ভারতে প্রদেশ কংগ্রেস দপ্তরগুলোতে ভোটগ্রহণ হয়েছে। ভোটারের তালিকা আগেই প্রকাশ করেছিল দলটি। ভোটকেন্দ্রে দুই প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছাড়াও দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া রিটার্নিং অফিসারও ছিলেনন। সারা দেশের মতো কলকাতাতেও প্রদেশ কংগ্রেস দপ্তরে ভোট হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব।
সোমবারই ভোটগ্রহণ শেষ হয়। প্রার্থীর নির্বাচনী এজেন্টদের উপস্থিতিতে সিল করা হয় ব্যালট বাক্স। এরপর সারা দেশ থেকে সিল করা ব্যালট বাক্স গনণার জন্য পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে দলের সদরদপ্তরে।
প্রবা/জিজি/টিএ/