× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস পর্তুগাল মনোনীত হলেন ট্রান্সজেন্ডার মারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:১৪ পিএম

মিস পর্তুগাল মনোনীত হলেন মারিনা মাচেতে। ছবি : সংগৃহীত

মিস পর্তুগাল মনোনীত হলেন মারিনা মাচেতে। ছবি : সংগৃহীত

মিস ইউনিভার্স পর্তুগাল মনোনীত হলেন ট্রান্সজেন্ডার নারী মারিনা মাচেতে। তিনি এল সালভাদরে আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি। ২৮ বছর বয়সি মারিনা পেশায় বিমানবালা।

রবিবার (৮ অক্টোবর) আরটি জানায়, এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস নির্বাচিত হয়েছেন।

মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবটি অর্জন করতে পারলে গর্ববোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। আজ এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে গর্ববোধ করছি।

ফলাফল ঘোষণার পর মারিনা মাচেতে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লেখেন, সব ফাইনালিস্টকে অভিনন্দন, যারা নিজেদের উৎসর্গ করেছেন এবং জাতীয় ফাইনালে তাদের খেতাবকে সম্মানিত করেছেন।

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা