× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের পরীক্ষা রাশিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ০১:৪৪ এএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ১০:৫০ এএম

আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের পরীক্ষা রাশিয়ার

একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে রাশিয়া। মিসাইলটির নাম বুরেভেস্টনিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার সোচি শহরে একটি সম্মেলনে সফল মিসাইল পরীক্ষার ঘোষণা দেন তিনি।

মস্কোভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলন চলছিল সোচিতে। সেখানে বক্তব্য দেন প্রেসিডেন্ট পুতিন। তিনি গর্ব করে বলেন, পৃথিবীর কেউ মনস্থির করে রাশিয়ার ওপর পারমাণবিক বোমা হামলা চালাতে পারবে না। কারণ তারা রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডার সম্পর্কে ভালো করেই জানে।

পুতিনের কাছে জানতে চাওয়া হয় এই সময়ে এসেও কি রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রয়োজন আছে? জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঘোষণা দেওয়ার সময় এখন নয়। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র নিরোধের চুক্তি থেকে সরে আসতে পারে রাশিয়া।

পুতিন এমন দিনে এ ঘোষণা দিলেন যেদিন ইউরোপের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে স্পেনে বৈঠকে মিলিত হয়েছেন। ইউরোপের সরকার ও রাষ্ট্র প্রধানরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একই ঘোষণা দেন।


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা