প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ২১:৪৭ পিএম
ইরানের কাছ থেকে জব্দ করা অস্ত্রের একাংশ। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের তেহরান সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে ইরানি বাহিনীর কাছে হস্তান্তর করা ছোট অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে। বুধবার (৪ অক্টোবর) দেশটির সেনাবাহিনী এ কথা জানায়।
কট্টর রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে কিয়েভকে অস্ত্র প্রদান চালিয়ে যাওয়ার ওয়াশিংটনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোমবার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকার প্রায় ১.১ মিলিয়ন ৭.৬২ মিমি রাউন্ড অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেছে। সূত্র : এএফপি