× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আবারও জোর যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৬:১৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আলোচনায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছেন জ্যাক সুলিভান। 

২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছেন। 

কিরবি জানান, ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়।

অন্যদিকে গত সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ নিয়েও কথা বলেছেন জন কিরবি। ওই সাক্ষাতে কী নিয়ে কথা হয়েছে এ প্রশ্নে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতেও কথা হয়। 

সূত্র : হোয়াইট হাউ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা