× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশ গ্রামে ক্লাস্টার বোমা দিয়ে হামলার দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৩৫ পিএম

গুচ্ছ বোমা ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে।  প্রতীকী ছবি

গুচ্ছ বোমা ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে। প্রতীকী ছবি

সীমান্তবর্তী রুশ গ্রামে বিতর্কিত ক্লাস্টার বা গুচ্ছ বোমা দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন। এমনটাই দাবি করেছেন রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর। 

প্রাথমিক তথ্য অনুযায়ী ক্লিমোভো গ্রামে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিয়ানস্কের গভর্নর আলেকসান্দার বোগোমাজ টেলিগ্রামে পোস্ট করে এ কথা জানান।ইউক্রেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুচ্ছ বোমা পেলেও তা শুধুমাত্র শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যুহ ভেদ করার কাজে ব্যবহারের অঙ্গীকার করেছিল কিয়েভ।

ব্রিয়ানস্ক ও অন্য সীমান্তবর্তী অঞ্চলের রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে বারবার এ ধরনের গোলাবারুদের নির্বিচার ব্যবহারের অভিযোগ এনেছেন।

গুচ্ছ বোমা ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত এ ধরনের বোমার বিস্ফোরণে আরও অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে আসে, যেগুলো আলাদা ভাবে বিস্ফোরিত হয়ে একটি বড় এলাকা জুড়ে হতাহতের কারণ হতে পারে। 

সূত্র : আরটি, আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা