× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৩:০১ পিএম

ভারতীয় ধনকুবের হারপাল রনধাওয়া। ছবি : সংগৃহীত

ভারতীয় ধনকুবের হারপাল রনধাওয়া। ছবি : সংগৃহীত

ভারতীয় ধনকুবের হারপাল রনধাওয়া ও তার ২২ বছর বয়সি ছেলে আমের রনধাওয়াও জিম্বাবুয়েতে এক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর একটি ব্যক্তিগত উড়োজাহাজে হারারে থেকে মুরোওয়া যাওয়ার পথে দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের একটি হীরার খনির কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যাত্রীরা সবাই নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি ছিল বলে জানা গেছে।

রিওজিম নামে খনি কোম্পানির মালিক ছিলেন হারপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদনের পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে। হারপাল ৪০০ কোটি ডলারের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসেরও প্রতিষ্ঠাতা ছিলেন।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হারপালের বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো। তিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, রিওজিমের মালিক হারপাল রনধাওয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি জেভিশাভেনে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন। ওই উড়োজাহাজে তার ছেলেসহ আরও পাঁচজন ছিলেন। তারা সবাই মারা গেছেন।

হারপাল রনধাওয়া খুব উদার মানসিকতার ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, হারপালের বিপুল বিত্তবৈভব থাকলেও তিনি ছিলেন অত্যন্ত নম্র। তার মাধ্যমে আমি ব্যবসায়িক, কূটনৈতিক এবং রাজনৈতিক জগতের অনেক বিখ্যাত মানুষের সঙ্গে পরিচিত হতে পেরেছি। তার স্ত্রী ও পরিবারের লোকদের জন্য খারাপ লাগছে। আমি তার চিরশান্তি কামনা করি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা