আঙ্কারায় সন্ত্রাসী হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১২:৫৯ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৩:২৫ পিএম
হামলার পর তৎপর তুরস্কের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১ অক্টোবর তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। ছবি : সংগৃহীত
উত্তর ইরাকের মেতিনা, হাকুরক, কান্দিল এবং গারা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্তত ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংগঠনটির অনেক সদস্য নিহত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।
আগের দিন রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুই ব্যক্তি আত্মঘাতী হামলা চালায়। এতে দুই হামলাকারী নিহত হয়। আতহ হয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য।
হামলার দায় স্বীকার করে পিকেকে। হামলার দায় স্বীকার করার কয়েক ঘণ্টা পর ইরাকের উত্তরাঞ্চলের সংগঠনটির আস্তানায় বিমান হামলা শুরু করে তুরস্ক।
আত্মঘাতী এই হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।
১৯৮৪ সাল থেকে তুরস্কের সঙ্গে পিকেকের সশস্ত্র বিরোধ চলে আসছে। প্রায় চার দশক ধরে চালানো বিভিন্ন হামলায় ৪০ হাজারের মতো মানুষের প্রাণ গেছে। পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপী ইউনিয়ন সন্ত্রসাী গোষ্ঠী মনে করে।
সূত্র : রয়টার্স