× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১১:৪৬ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১১:৫৭ এএম

বিধ্বস্ত গির্জায় চলছে উদ্ধারকাজ। ২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

বিধ্বস্ত গির্জায় চলছে উদ্ধারকাজ। ২ অক্টোবর তোলা। ছবি : সংগৃহীত

মেক্সিকোয় একটি গির্জার ছাদ ধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রবিবার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গির্জায় প্রায় ১০০ মানুষ উপস্থিত ছিলেন।

সান্তা ক্রুজ নামের গির্জাটি মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে খ্রিস্টধর্মে দীক্ষাদান উৎসব চলছিল।

মেক্সিকোর তামাউলিপাস প্রদেশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গির্জার ছাদ ধসের ঘটনায় বেশকিছু লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

পুলিশ ও গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ছাদ ধসে পড়ার সময় গির্জায় প্রায় ১০০ মানুষ ছিলেন। ছাদ ধসে নয়জন নিহত হয়েছেন। ২০ জন আটকা পড়েছেন। ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ছাদধসের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে নির্মাণত্রুটির কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : গার্ডিয়ান, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা