× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১৩:৪৭ পিএম

উদ্ধার তৎপরতার দৃশ্য। ছবি : সংগৃহীত

উদ্ধার তৎপরতার দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর নীলগিরিতে রবিবার (১ অক্টোবর) পর্যটনবাহী একটি বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে। 

স্থানী লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাস্তা থেকে গভীর খাদে বাসটি পড়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা দড়ি দিয়ে সেখানে নেমে উদ্ধারকাজ চালাচ্ছেন। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে, খাড়া বাঁক হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে বলেন, ‘বাসটি কীভাবে নিচে পড়ে গেল তার তদন্ত চলছে। তবে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা