× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৮:৩৯ পিএম

পশ্চিম জেরুজালেমের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি শান্তি আলোচনার মাধ্যমে ঠিক করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

পশ্চিম জেরুজালেমের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি শান্তি আলোচনার মাধ্যমে ঠিক করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকারের নেওয়া ২০১৮ সালের ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

মঙ্গলবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার  প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিন এক বিবৃতিতে ওং বলেন, ‘অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে যে জেরুজালেম কার নিয়ন্ত্রণে থাকবে কী হবে, সেটি একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।’

তিনি বলেন, ‘পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মরিসন সরকারের দেওয়া স্বীকৃতিকে পাল্টাচ্ছে অস্ট্রেলিয়া।’

সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে ওং জানান, অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিবেই থাকবে। ক্যানবেরা দুই রাষ্ট্র সমাধানে অঙ্গীকারবদ্ধ, যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সীমানার মধ্যে ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি থাকবে।

তিনি, ‘এই দুই রাষ্ট্র সমাধান সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করব না।’

২০১৮ সালে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওই সময় ফিলিস্তিনিদের অধিকারপন্থিদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশটি।

২০১৮ সালেই যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েলের দূতাবাস পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করে। স্কট মরিসনও সে সময় অস্ট্রেলিয়ার হাইকমিশন তেলআবিব থেকে পশ্চিম জেরুজালেমে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ জানান।

প্রবা/এমআর/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা