প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২ পিএম
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে শরণার্থীদের একটা নৌকা। ২০২১ সালে তোলা। ছবি : সংগৃহীত
ইউরোপে পাড়ি দিতে গিয়ে ২০২৩ সালে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের একই সময়ে তা ছিল ১ হাজার ৬৮০ জন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, অভিবাসী ও উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে থাকেন।
ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন।
এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ইতালিতে পৌঁছেছেন। অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন। তিউনিসিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।
সূত্র : আলজাজিরা