× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমধ্যসাগরে চলতি বছর ২৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১২ পিএম

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে শরণার্থীদের একটা নৌকা। ২০২১ সালে তোলা। ছবি : সংগৃহীত

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে শরণার্থীদের একটা নৌকা। ২০২১ সালে তোলা। ছবি : সংগৃহীত

ইউরোপে পাড়ি দিতে গিয়ে ২০২৩ সালে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালের একই সময়ে তা ছিল ১ হাজার ৬৮০ জন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআরের নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, অভিবাসী ও উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে থাকেন।

ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন।

এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ইতালিতে পৌঁছেছেন। অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন। তিউনিসিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা