× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে বিয়ে অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ নিহত ১১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৭ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪০ পিএম

আগুনে হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে তোলা। ছবি : সংগৃহীত

আগুনে হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাতে তোলা। ছবি : সংগৃহীত

ইরাকের মসুল শহরের একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর-কনেও রয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের মসুল শহরে মঙ্গলবার রাতে একটি বিয়ে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হচ্ছিল। এ অবস্থায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে অগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের সময় কমিউনিটি সেন্টারে প্রায় ১ হাজার অতিথি ছিলেন। 

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক ও স্থানীয় সরকারি কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশের গভর্নর নাজিম আল-জুবুরি বুধবার সকালে উদ্বেগ প্রকাশ করে জানান, আহতের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।

আতশবাজি থেকে আগুন লাগলেও এত বড় অগ্নিকাণ্ড কেন হলো, সেই প্রশ্ন সবার মনে। অনেকে বলছেন, কমিউনিটি সেন্টারটির নির্মাণে বা প্যান্ডেলে হয়তো এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযোগী। তবে এসব এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি আগুন লাগার ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র : আলজাজিরা, বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা