× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ৩৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

বেনিনের একটি অবৈধ জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানি গুদামে এ বিস্ফোরণ ঘটে। 

রবিবার দেশটির কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

দেশটির প্রসিকিউটর আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত এক শিশুসহ ৩৫ জনের মৃত্যুর খবর জেনেছি।

গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে গেছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বাতাসে ছড়াচ্ছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সিদু জানান, অবৈধভাবে তেল পাচারের সময় আগুন লাগে। বেশিরভাগ মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কষ্ট হয়ে পড়েছে।

স্থানীয় এক বাইকচালক বলেন, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না।

আরেক বাসিন্দা জানান, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। তবে বিস্ফোরণে আগুনের তীব্রতা এত বেশি ছিল, আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না। 

সূত্র: আলজাজিরা 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা