× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমালিয়ায় ট্রাক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৯ পিএম

ট্রাক বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

ট্রাক বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

সোমালিয়ায় শনিবারের ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৮। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবা এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হর্ন অব আফ্রিকার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সোমালিয়ার হির্শাবেলে রাজ্যর বেলেডওয়েন শহরে ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত হয় বলে জানা যায়। পরবর্তীতে হির্শাবেলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আবদির রহমান দাহির গুরে নিহত বেড়ে ১৮ হয়েছে বলে জানান। 

বিস্ফোরণে অন্তত আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন হির্শাবেলে রাজ্যের মানবিক কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলা বিভাগের মহাপরিচালক আবদিফাতাহ মোহাম্মদ ইউসুফ। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।  

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আল-শাবাব এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

২০১১ সালে প্রতিবেশী মোগাদিসু থেকে দেশটি আল-শাবাব সোমালিয়ায় পাড়ি জমায়। তারা দেশটির একটা বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। আল-শাবাবের পাশাপাশি ইসলামিক স্টেটের সদস্যরাও রয়েছে সেখানে। দরিদ্র ও রাজনৈতিক অস্থিতরাকে পুঁজি করে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের মতো হর্ন অব আফ্রিকায়ও চরমপন্থা ছড়িয়ে পড়ছে। 

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা