× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান সফরে পুতিন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২২ ১৪:৫৯ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২২ ১৫:৩১ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমন শুরুর পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। খবর বিবিসির।

সফরে তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, তাদের এই বৈঠকে শস্য রপ্তানি, সিরিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনে হামলার পর থেকে পুতিন সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে তার বিদেশ সফর সীমিত করে দিয়েছে। এ সময়ের মধ্যে প্রথম বিদেশ সফর করেন তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তানে।

আজকের এই সফর ইরানের সাথে সম্পর্ক আরো জোরদার করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার অবশিষ্ট কিছু মিত্রের মধ্যে ইরানও একটি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অন্যতম টার্গেটও তারা।

পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, খামেনি’র সাথে যোগাযোগে থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিশ্বস্ততা তৈরি হয়েছে।

তুরস্ক ও রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে বিরোধী পক্ষকে সমর্থন দেয় এবং সাম্প্রতিক মাসগুলোতে এই সহিংসতা কমানোর উপায় খুঁজে চলছে।

তবে মার্কিন সমর্থিত কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় নতুন আক্রমণ চালানোর জন্য তুরস্কের হুমকির মধ্যে এই বৈঠকের সিদ্ধান্ত হয়। যার বিরোধিতা করে ইরান ও রাশিয়া। সিরিয়ার সাথে তুরস্কের সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল (২০ মাইল) নিরাপদ করার জন্য এই অপারেশনের পরিকল্পনা করে এরদোগান।

এদিকে গত সপ্তাহে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ায় ছয় মাসের জন্য ক্রস-বর্ডার ত্রাণ সহায়তা পুনঃঅনুমোদিত করতে সম্মত হয়েছে। রাশিয়া প্রাথমিকভাবে এই ত্রাণ এক বছরের বর্ধিতকরণের প্রস্তাবকে বাতিল করার পরে এ সিদ্ধান্ত আসে।

এই সফর তুরস্ক নেতাকে রাশিয়া এবং ইউক্রেন নেতাদের ২ কোটি ২ লাখ টন শস্য রপ্তানির চুক্তি সম্পন্ন হতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, উভয় পক্ষই শস্যবাহী জাহাজের শিপিং রুটের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা